ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাইয়ে লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. জামিলুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ, নাজিম উদ্দিন মন্ডল, এসএম মঞ্জুরুল আলম, খবিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, সম্রাট হোসেন, নাজমুল হক নাদিম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনেসটাকটর ফররুখ আহম্মেদ। মেলায় সরকারের বিভিন্ন দপ্তর, স্কুল ও কলেজ মিলে ১২টি স্টলের মাধ্যমে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির উপস্থাপন করা হয়।

লেখক