ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে যৌন নিপীড়নকারীর শাস্তির দাবিতে স্মারক লিপি প্রদান

রাজবাড়ীঃ
রাজবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টায় জড়িত ব্যক্তির শাস্তির দাবি জানিয়েছে মহিলা পরিষদ রাজবাড়ী জেলা কমিটি। বৃহস্পতিবার এ দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করা হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম আবদুস সালাম মন্ডল। তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলার বাসিন্দা। সালামের বাবার নাম মোহাম্মদ আলী। সালাম ভুক্তভোগি শিক্ষার্থীর প্রতিবেশী মো. রফিকের বন্ধু। ভূক্তভোগি শিক্ষার্থীর বাড়ি শহরের নিউকলোনী এলাকায়। সে বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ে পড়ালেখা করে।মহিলা পরিষদ এর জেলা কমিটির সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখাদাস ও লিগ্যাল এইড সম্পাদক রেহেনাজ পারভীনের সই করা স্মারকলিপিতে বলা হয়, ১২ ডিসেম্বর ওই শিশুকে (৮) যৌন নির্যাতন ও ধর্ষন চেষ্টা করা হয়। এঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ আসামীকে গ্রেপ্তার করেছে। কিন্তু ভূক্তভোগির মাকে বিভিন্ন ধরণের প্রলোভন ও হুমকি দেওয়া হচ্ছে।
ক্রিস্টিনা মারিও রেখাদাস বলেন, মামলা দায়ের করার পর ১৯ ডিসেম্বর সালামকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর থেকে অভিযোগ তুলে নিতে বিভিন্ন ভাবে চাপ দিচ্ছে। আমরা ন্যায় বিচার চাই। অন্যায়কারীর বিচার চাই।

লেখক