ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে দুই কেজি গাঁজাসহ মোঃ হাসমত আলী (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যরা।গ্রেফতারকৃত আসামী হাসমত সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার ব্রাক্ষণ গ্রামের মোঃ রহম আলীর ছেলে। র‌্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় শুক্রবার (৬ জানুয়ারি) সকাল এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল
জেলার এনায়েতপুর মন্ডলপাড়া কবরস্থান এলাকা হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়েছে।ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মোঃ আব্দুল হাসেম সবুজ জানান, ওই মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তিনি আরো জানান, এ ব্যাপারে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

লেখক