ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতীতে হাত পা বেঁধে নির্যাতনে জড়িত আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

তৌহিদুর রহমান জেলা প্রতিনিদিধি-ঃ

ঝিনাইগাতীতে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন ।জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামের আবু রায়হান ওরুফে গাজী (৪০) ও তার স্ত্রী রানী আক্তার (৩২) কে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধর ও অমানসিক নির্যাতনের সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের পক্ষে জালাল উদ্দিন। মাদারপুর গ্রামে ভুক্তভোগীর বাড়ীতে ৮ জানুয়ারী রবিবার সকাল ১১টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আনসার ভিডিপি সদস্য আল মামুন সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ২৭ নভেম্বর ২০২২ রবিবার সকাল ৮ ঘটিকার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে গাজীকে হত্যার উদ্দেশে নিজ বাড়ী থেকে জেলা শহর শেরপুরে যাওয়ার পথে রাস্তা থেকে প্রতিপক্ষ আজাদ-হুমায়ুনগংরা গাজীকে তুলে নিয়ে হাত-পা বেঁধে পাষবিক নির্যাতন করেছে। দীর্ঘদিন যাবত গাজী হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সংবাদ সম্মেলনে এলাকাবাসীসহ ভুক্তভোগী পরিবারের লোকজন ও গাজীর নাবালক পুৃত্র রাব্বী হাসান আরো বলেন, ওই ঘটনার সাথে জড়িত আসামী আজাদ, হুমায়ুন গংরা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী (গাজীর পরিবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

লেখক