মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় ইজিবাইকে থাকা দুলালী বেগম(৪০) ও রুবেল আহমেদ নামে এক প্রাইমারি সহকারি শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের আরও ৬ জন যাত্রী আহত হয়েছেন।সোমবার(৯ জানুয়ারি) সকাল এগারটার দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের সোনারপাড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রুবেল সাফিয়া খাতুন বালিকা সরঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গোবিন্দগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং নিহত দুলালী বেগম গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগারী গ্রামের আবু বকর মন্ডলের স্ত্রী বলে জানা গেছে।স্থানীয়রা জানায়,মহিমাগঞ্জ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বালু বোঝাই মিনি ট্রাক সোনারপাড়া মোড়ে একটি ইজিবাইককে চাপায় দেয়। এতে ইজিবাইকটি দুমরে-মুচরে গিয়ে ঘটনাস্থলে গুরুত্বর আহত হয়ে এক নারীর মৃত্যু হয় এবং ইজিবাইকে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল আহমেদ গুরুত্বর আহত হন।পরে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও অন্তত ৬ জন যাত্রীও গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইজার উদ্দিন জানান,দূর্ঘটনার খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।নিহতের মরদেহ পরিবারের কাছে হস্থান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পরে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।