ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সেরাজুল হক স্মৃতি সংসদের উদ্যোগে ঝিনাইগাতীতে শীতার্ত মানুষের মাঝে ৩০০ কম্বল বিতরণ

তৌহিদুর রহমান-(শেরপুর)প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদরে খাদ্য ব্যবসায়ী হল রুমে আজ সোমবার সকালে সাবেক সংসদ সদস্য মরহুম ডা:সেরাজুল হকের স্মরণে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের বাবার নামে ডা:সেরাজুল হক স্মৃতি সংসদের সভাপতি ফকির সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিপ্লবের সার্বিক ব্যবস্থাপনায় অসহায়,হতদরিদ্র ও ছিন্নমূল ৩০০ মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মান্নান,শফিকুল ইসলাম, উজ্জল, শহিদুল ইসলাম সহ স্মৃতি সংসদের নেতা কর্মীরা । এই সময় ঝিনাইগাতি রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ কম্বল বিতরণে উপস্থিত ছিলেন। অসহায় মানুষগুলো প্রচন্ড শীত নিবারণের জন্যে শীতবস্ত্র হাতে পেয়ে আনন্দিত হতে দেখা গেছে ।

লেখক