ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সুন্দরগঞ্জে কিশোরী অপহরণকারিকে ভৈরব থেকে গ্রেফতার

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ

সুন্দরগঞ্জে কিশোরী অপহরণকারি সামিউলকে (২৩) কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ জানুয়ারি) অপহরণকারি সামিউলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সামিউল উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস গ্রামের ইউনুছ আলীর ছেলে।পুলিশ জানায়, গত বছরের ৫ অক্টোবর নারী ও শিশু নির্যাতন আইনের ৭/৩০ ধারায় সামিউল ও তার সহযোগিদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়।
মামলা নং- ২৬। মামলা দায়েরের কিছুদিন পর অপহৃতা কিশোরীকে পুলিশ উদ্ধার করলেও সামিউল বিভিন্ন জায়গায় আত্নগোপনে থাকে। পরে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক তথ্য প্রযুক্তির মাধ্যমে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা থেকে গত রোববার অপহরণকারি সামিউলকে গ্রেফতার করে। থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

লেখক