ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বগুড়ায় আবু হুরায়রা নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্র খুন

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে বাঁশঝাড় থেকে আবু হুরায়রা (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মোবাইল ও বনভোজনের টাকা সংগ্রহের জেড়ে ও হনুমান দেখার কথা বলে সহপাঠীকে কৌশলে ডেকে ১০ বছরের শিশুকে খুন করা হয়েছে।উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বজলুর মোড় (গাড়িয়ারপাড়) এলাকায় বাঁশঝাড় থেকে রবিবার রাত সাড়ে তিনটায় মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।নিহত হুরাইরা পূর্ব সৈয়দপুর কড়িবাড়ি দক্ষিণপাড়ার মুঞ্জুরুল আকন্দের ছেলে।সে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।সোমবার দুপুর পৌনে দুইটার দিকে এ বিষয়ে প্রেস বিফ্রিং করেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম। প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে নিহতর বড় ভাই রেজওয়ানুর রহমান থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এর প্রেক্ষিতে থানা পুলিশ রাত ৩ টায় উপজেলার সৈয়দপুর এলাকার গাড়ীয়ারপাড়া থেকে ওই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল বলেন,নিহত স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় জড়িত সন্দেহে ৫জন কিশোরকে আটক করা করে।এব্যাপারে নিহতর ভাই রেজওয়ানুর রহমান বলেন,আমার ছোট ভাই নতুন সাইকেল নিয়ে সকালে স্কুলে যায়। তার পর থেকে বাড়িতে না ফেরার কারণে থানায় জিডি করি। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন,জিডির প্রেক্ষিতে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়। হনুমান দেখানোর কথা বলে শিশুটিকে অপহরণ করে হত্যা করা হয়। আটককৃতরা মোবাইল কেনার টাকা ও স্বপ্নপুরী বনভোজনে যাবার টাকা সংগ্রহের জন্য এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলেও তিনি জানান।পরে বিক্রয়কৃত বাইসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

লেখক