ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ডুমুরিয়া উপজেলা ইটভাটা শ্রমিক এর কমিটি গঠন,সভাপতি গাজী মোস্তফা সাধারণ সম্পাদক বদরুল আলম

গাজী সোহেল আহমেদ,খুলনা জেলা প্রতিনিধিঃ

ডুমুরিয়া শ্রমিক ইউনিয়ন এর (রেজি:নং১৬৫০) এর ২০২৩-২০২৪ মেয়াদী কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বিকেলে ইটভাটা শ্রমিক ইউনিয়ন কার্যালয় এক সভা অনুষ্ঠিত হয়।
ইটভাটা শ্রমিক ইউনিয়নের সভাপতি গাজী মোস্তফার সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়।অতিথির মধ্য থেকে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,
ও সমাজ সেবক সেলিম আকতার স্বপন,
সাংবাদিক আবদুল লতিফ মোড়ল প্রমূখ। সভায় সর্বসম্মত সিদ্ধান্তে গাজী মোস্তফা কে সভাপতি(পূন: নির্বাচিত)করেন। ও সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলাম গাজী। সহসভাপতি মোঃ আব্দুল্লাহ শেখ ও মোঃ আবুল শেখ, কোষাধ্যক্ষ মোঃ রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ কারিমুল ইসলামকে নির্বাচিত করা হয় । নব নির্বাচিত কমিটি অচিরেই ৩৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান শুন্যে পদ সমুহ পূরণ করে ঘোষনা করবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, আ’লীগ নেতা এম,এম সুলতান আহম্মেদ ও সমাজ সেবক সেলিম আক্তার স্বপনকে কমিটির উপদেষ্টা সদস্য হিসেবে ঘোষনা করা হয়।
সভায় নির্বাচিত সভাপতি গাজী মোস্তফা তার বক্তব্যে বলেন শ্রমিকের ন্যায্য মূল্য দিতে হবে। এবং তিনি সবসময় শ্রমিকের পাশে ছিলেন এবং থাকবেন। শ্রমিকদের বিপদ-আপদে তিনি সবসময় তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। এই বলে তিনি তার বক্তব্যে শেষ করেন।

লেখক