ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

উপ-নির্বাচনে বগুড়ার দুটি আসনেই প্রার্থিতা ফিরে পেলেন আলোচিত হিরো আলম

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬(সদর) আসনে উপনির্বাচনে মোঃ আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থী হতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।হিরো আলমের প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল করে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৭ জানুয়ারি) এ আদেশ দেন। হিরো আলমের আইনজীবী ইয়াররুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বগুড়া-৪ ও ৬ আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাশী হিরো আলম রিট করেন গত সোমবার (১৬ জানুয়ারি)। এ রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচন কমিশন সচিব,বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তাসহ চার জনকে বিবাদী করা হয়েছে।এই দুই আসনের উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। কিন্তু ভোটার তালিকায় গরমিল থাকার অভিযোগে তার মনোনয়নপত্র প্রথমে জেলা রিটার্নিং কর্মকর্তা, পরে নির্বাচন কমিশন থেকেও বাতিল করা হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন হিরো আলম।জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ১% ভোটার/সমর্থক থাকা বাধ্যতামূলক। তবে হিরো আলম ১% ভোটার সমর্থক দেখাতে না পারায় এবং যতটুকু দেখিয়েছেন ভোটারের সঙ্গে তার মিল না থাকায় রিটার্নিং কর্মকর্তা ৮ জানুয়ারি বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন।পরে তিনি নির্বাচন কমিশনেও আপিল করেন প্রার্থিতা ফিরে পেতে। তবে সেখানে একই কারণে তার আবেদন বাতিল করে কমিশন। পরে হাইকোর্টে দুটি রিট করেন আলোচিত হিরো আলম।

লেখক