ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীর কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযান

রাজবাড়ী ঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গান্ধীমারা বাজারে অভিযান পরিচালনা করে একটি ওষুধ ফার্মেসীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন কালুখালী উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মোসাম্মৎ শামসুন্নাহার, কালুখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এনায়েত হোসেন।
প্রত্যক্ষদর্শী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, বাজার তদারক কার্যক্রমের অংশ হিসেবে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গান্ধীমারা ও মাঝবাড়ি ইউনিয়নের মোহনপুর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। সকাল ১১টায় শুরু হওয়া অভিযান সম্পন্ন হয় দুপুর আড়াইটায়। অভিযানে অনুমোদনহীন ওষুধ বিক্রি ও ফার্মেসী পরিচালনা করার যথাযথ অনুমতিপত্র না থাকায় গান্ধীমারা বাজারের সাদিয়া ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করায় মোহনপুর বাজারের মোসলেম স্টোরকে পাঁচশত টাকা জরিমানা করা হয়।
জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি বলেন, সংশ্লিষ্ট অনুমোদন গ্রহণ ও বিধান অনুযায়ি ওষুধ সামগ্রী বিক্রয় ব্যবসা পরিচালনা না করা এবং প্রতিশ্রæত ওষুধ যথাযথ পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে সাদিয়া ফার্মেসীকে এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মোসলেম স্টোরকে পাঁচ শত টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে নিয়মিত অভিযান কার্যক্রম পরিচালিত হবে।

লেখক