ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা

মোঃ আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাদুল্লাপুর সরকারি কলেজের পূর্ব পাশে ঘাঘট নদীর বাধের নিচ থেকে এক ব্যক্তির জবাই করা মৃতদেহ উদ্ধার করেছে সাদুল্লাপুর থানা পুলিশ।
নিহত ব্যক্তি উপজেলার কামার পড়া ইউনিয়নের পুরানলক্ষীপুর গ্রামের মৃত খয়বর প্রামাণিকের ছেলে সুরত আলী প্রামাণিক। শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে পেটে ও গলায় আঘাত করে হত্যা করে লাশ নদীর বাধের নিচের রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও একটি চাকু উদ্ধার করেছে।
এ ব্যাপারে সাদুল্লাপুর থানা তদন্ত ওসি এনায়েত কবির জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে, হত্যা মামলার প্রস্তুতি চলছে।

লেখক