ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে দুই দিন ব্যাপি বাংলা উৎসব অনুষ্ঠিত

রাজবাড়ী ঃ
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শনিবার সকালে ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রাজবাড়ী একাডেমীর উদ্যোগে আয়োজিত বাংলা উৎসবে এই আলোচনার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আবৃত্তিশিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান। এসময় বক্তব্য দেন আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক রুপা চক্রবর্তী, আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ, রানা দত্ত, রাজবাড়ী একাডেমীর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, অলিউর আযম তৈমুর। সভা সঞ্চালনা করেন সংগঠনের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিলয় সাহা ও সিফাত তানজিলা। আলোচনা শেষে চিত্রাঙ্কন, আবৃত্তি, কুইজ, বাক্য গঠনসহ নানা বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বাংলা আমাদের প্রাণের ভাষা। আমরা এই ভাষায় কথা বলি। মনের ভাব প্রকাশ করি। এটি একটি শ্রুতিমধুর ভাষা। আমাদের শুদ্ধ ভাবে ভাষার চর্চা করতে হবে।
শুক্রবার সকালে উৎসবের উদ্বোধন করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথা সাহিত্যিক আনিসুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। ২০১১ সাল থেকে রাজবাড়ীতে বাংলা উৎসবের আয়োজন করা হচ্ছে। এবার অষ্টম আয়োজন। উৎস প্রতিযোগিতায় প্রথম থেকে দ্বিতীয় শ্রেণি হড়াই, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি গড়াই গ্রুপ, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি কুমার গ্রুপে, নবম-এসএসসি পরীক্ষার্থী চন্দনা, একাদশ থেকে ¯স্নাতক পদ্মা গ্রুপে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

লেখক