ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি ভূষ্মিভূত

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি ভষ্মিভূত হয়েছে। এতে ভষ্মিভূত ওই দুই পরিবারের প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে ওই গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে হঠাৎ করে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ঘুমে ছিল। ঘুম থেকে জেগে আগুন দেখতে পেয়ে চিৎকার চেচামেচি শুরু করেন। এতে স্থানীয় লোকজন ছুটে প্রায় ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। তবে নিমিষেই দুই পরিবারের আসবাবপত্র, ধান-চাল, কাপড়-চোপড়, টাকা-পয়সাসহ ৫ টি টিনসেট ঘর ভষ্মিভূত হয়।

অগ্নিকাণ্ডে মৃত শামছুল হকের ছেলে সাইফুল ইসলামের ৩টি ঘর, সাইফুল ইসলামের ছেলে রুবেল মিয়ার ২টি ঘরসহ দুই পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে দুই পরিবারের প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত সাইফুল ইসলাম কান্না জড়িত কন্ঠে বলেন, ‘আগুনে হামার সগ শ্যাষ হয়য়া গেলো। সারাজীবনে যেললে কামাই করছিনো তাও গ্যালো। তিনদিন আগোত একটা এনজিও থাকি দুই বাপ-বেটা টাকা তুলছি সেটাও আগুনোত পুড়ি গেলো। সোগ মিলেয়ে ৮/৯ লাখ ট্যাকার মালামাল পুড়িয়ে ছাই হইছে।’

বেলকা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিলুল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আপাতত কম্বল দেয়া হয়েছে। সেইসঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

লেখক