রাজবাড়ী ঃ
রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক আজকালের খবর ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে ।
৩০শে জনুয়ারি সোমবার বেলা সাড়ে ১১ টায় পৌর মিলিনিয়াম মার্কেটের দ্বিতীয় তলায় আজকালের খবর জেলা প্রতিনিধির অফিস কক্ষে উক্ত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
দৈনিক আজকালের খবর রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ মহসিন মৃধা আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের জৌষ্ঠ্য সদস্য ও বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ দেলোয়ার হোসেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বাংলা টিভি ও সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি শিহাবুর রহমান, দৈনিক আমার বার্তা পত্রিকা রাজবাড়ী জেলা প্রতিনিধি শাখাওয়াত হোসেন সোহান, বিশিষ্ট ব্যাবসায়ি ইমরুল চৌধুরী তুহিন, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী রেজা, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ফরিদ আলী মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম মঈন, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবজ্যোতি নাগ, প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, রেলওয়ে কর্মকর্তা শাহাদাত হোসেন, প্রথমআলো রাজবাড়ী বন্ধুসভা প্রচার সম্পাদক কনক মিম, দপ্তর সম্পাদক হৃদয় খান, ম্যাগাজিন বিষয়ক সম্পাদক রচনা সান্যাল,বই মেলা সম্পাদক অদ্রিজা চক্রবর্তী, নাহিদুল ইসলাম ফাহিম সহ স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠন, ও ব্যাবসায়ি বৃন্দ।