রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করা হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তির প্রতীক পায়রা ও মশাল জ্বালানোর মধ্য দিয়ে শুভ অনুষ্ঠানের উদ্ধোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ আবু কায়সার খান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক আজিজা খানম, সহকারী প্রধান শিক্ষক মোঃ রেজাউল হাসান খান, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হামিদ সহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক( ইংরেজি) মোঃ সাহেদ আলী বিশ্বাস।