ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দুইদিন ব্যাপী এ অনুষ্ঠানে সমাপনী অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কবীর উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মো: হেদায়েত আলী সোহরাব, বরাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরশাদ আলী সরদার, সাধারণ সম্পাদক মো: ফরিদ উদ্দিন শেখ সহ প্রমুখ।
পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উপভোগ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সহ উপস্থিত সকলে।

লেখক