ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা উদ্বোধন 

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে  দুই দিন ব্যাপী জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে  শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
এ সময় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ মাহাবুবুর রহমান শেখ, রাজবাড়ী জেলা সিভিল সার্জন মোঃ ইব্রাহিম টিটন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।
দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা শুক্রবার পুরুষ্কার বিতরনের মধ্যদিয়ে শেষ হবে।
এতে জেলার পাচটি উপজেলার বালক ও বালিকারা মোট ৩২ টি ইভেন্টে অংশ গ্রহন করবে। সেই সাথে জেলা পর্যায়ে বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহন করবে।

লেখক