ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

যশোরের তুলারামপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

যশোর প্রতিনিধিঃ

বারি সরিষা ১৮ জাতের উৎপাদনশীল ও উৎপাদন উপলক্ষে এক মাঠ দিবস যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে ও গাজীপুর বিএআরআই গবেষণা কেন্দ্রের বাস্তবায়নে উৎপাদন বৃদ্ধি প্রকল্প উপলক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে শোনান জামিল বিশ্বাস।
গত বৃহস্পতিবার বিকেলে তুলারামপুর ইউনিয়নের চাঁচড়ায় মাঠ দিবস উপলক্ষে আয়োজিত ও সংক্ষিপ্ত কৃষকদের নিয়ে এক সমাবেশে সভাপতিত্ব করেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কাওসার উদ্দিন আহমেদ।
মাঠ দিবসে ও কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জয়দেবপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সমন্বয়ক ডক্টর ফেরদৌসী বেগম। প্রধান অতিথি চাষীদের উদ্দেশ্যে বিভিন্ন উৎপাদন ফসলের গুণগতমান নিয়ে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর বিএডিসি উদ্যান বিভাগের যুগ্নু পরিচালক একে এম ,কামরুজ্জামান, নড়াইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার রায় যশোরা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ আশরাফুল আলম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আনোয়ারুল মুনিম, উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, স্থানীয় কৃষক ইবাদালি বিশ্বাস বাবু মোল্লা নাজমুল ইসলাম ও হাসিনা বেগম প্রমুখ।
কৃষক সমাবেশের আগে চাচড়া এলাকার বিভিন্ন ফসলি মাঠ ও বারি সরিষার মাঠ পরিদর্শন করেন কর্মকর্তারা।

লেখক