ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় কিচক প্রেস ক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ায় উপ-নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে জাতীয় দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ ও দৈনিক বগুড়ার স্টাফ রিপোর্টার জহুরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বগুড়ার কিচক প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভা করা হয়েছে। কিচক প্রেস ক্লাবের আয়োজনে শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ওই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অত্র প্রেস ক্লাবের সভাপতি এমএ ওয়াদুদ। কিচক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন কিচক প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ প্রেস ক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ কামরুল হাসান, বাংলাদেশ দিনকালের স্টাফ রিপোর্টার ও কিচক প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ শাহজাহান আলী, দৈনিক আমার সংবাদ’র শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল গফুর মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মু: ফারুক হোসাইন, কোষাধ্যক্ষ আব্দুল হালিম,আব্দুর রহিম, কিচক প্রেস ক্লাবের ধর্মীয় সম্পাদক কাজী মোঃ সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ রুহুল আমিন, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রাকিব, এটিভি নিউজ ডটকমের জেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম রুবেল, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ নাফিউল ইসলাম পলাশ, কিচক প্রতিনিধি সুনীল বরণ সাহা, সদস্য মহসিন আলী প্রমুখ।সভায় পেশাগত দায়িত্ব পালনকালে ওই দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন হামলাকারী যুবলীগ নেতা শরিফুল আলম শিপলুকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন একই সাথে যুবলীগ পরিচয় দানকারী হামলাকারী বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য দলের নেতাদের প্রতিও আহ্বান জানানো হয়। অন্যথায় আরো কঠোর কর্মসূচি গ্রহণের ঘোষণা ও দেয়া হয় ওই প্রতিবাদ সভায়।

লেখক