ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

ইমরান জাহেদ, কক্সবাজার।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গার গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উখিয়ার কুতুপালং ক‍্যাম্প-২ ডাব্লিউর ব্লক বি/৫ হতে ২-ইস্টে এক রোহিঙ্গার বসতঘরের পাশ থেকে লাশ উদ্ধার পুলিশ।
নিহত নুরুল বশর (৩৫) উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ডব্লিউ ব্লক-বি/৫ এর মৃত আব্দুস সালামের ছেলে। তিনি এক্টড নামে এনজিও সংস্থার নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ জানান, রোহিঙ্গা যুবক নুরুল বশর রাতে ডিউটি শেষে ভোরে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। লাশ ক‍্যাম্পের ২ ইস্টের আব্দু রশিদের বসত ঘরের পাশে রাস্তার ধারে পড়া ছিল। তার মাথা ও পিঠে গুলির চিহ্ন রয়েছে। থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
উখিয়া থানার অফিসার ইনর্চাজ শেখ মোহাম্মদ আলী জানান, সুরতহাল প্রতিবেদনের তৈরি করে লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

লেখক