ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় সাবেক ইউপি নারী সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ায় নারগিস আরা বেগম (৫৫) নামের এক সাবেক ইউপি নারী সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত নারী সদস্য শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মরহুম আব্দুল কাদের ফকির এর স্ত্রী রায়নগর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য। রবিবার বিকাল ৪টার দিকে স্থানীয়া নিহতের শয়নকক্ষে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। স্থানীয়রা জানান,নিহত নারগিস আরা বগুড়া উপশহর এলাকার তার ছোট মেয়ে ডা. তানিয়ার বাড়িতে থাকেন। গতকাল সকালে ১১টার দিকে রায়নগর মধ্যপাড়া গ্রামে স্বামীর বাড়িতে আসেন।এ ঘটনায় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, সাবেক নারী ইউপি সদস্য’র মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কে বা কাহারা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।

লেখক