ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

শিবগঞ্জে আলিয়ারহাট ডি.ইউ.এস ফাজিল ডিগ্রি মাদ্রাসায় নবীন বরণ অনুষ্ঠিত

কামরুল হাসান,শিবগঞ্জ ( বগুড়া)প্রতিনিধিঃ

আলিয়ারহাট ডি ইউ এস ফাজিল ডিগ্রি মাদরাসায় রবিবার সকালে এক নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার শিবগঞ্জ ঐতিহ্যবাহী আলিয়ার হাট ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবাগত ছাত্র ছাত্রীদের নবীন বরন অনুষ্ঠান অত্র মাদরাসা অধ্যক্ষ এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়ন করার লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন প্রভাষক ইদ্রিস আলী আকন্দ, প্রভাষক মাওলানা আব্দুল কুদ্দুস, প্রভাষক ওয়াদুদ মন্ডল প্রভাষক, মাওলানা আনিসুর রহমান সিনিয়র মৌলভী, দোয়া পরিচালনা করেন মাওলানা আনিসুর রহমান। উপস্থিত ছিলেন, এনামুল হক,আব্দুল বারী প্রমূখ।

লেখক