ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ করলেন জনদরদী রাশিয়ান লিটন

শোয়েব হোসেন–ঃ

৬ই ফেব্রুয়ারি সোমবার আব্দুল ওয়াহাব লিটন ওরফে রাশিয়ান লিটনের উদ্যোগে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পার্কিংয়ের পাশে দুঃস্থ অনাথ ও এতিম পথ শিশুদের উন্নত খাবার পরিবেশন করা হয় দুপুর বেলা ২ঃ০০ টার পরে। উক্ত এলাকার পথশিশু সহ বিভিন্ন অচল দুস্থ মহিলা পুরুষরাও খাদ্য গ্রহণ করেন।

জানা গেছে, উক্ত উদ্যোক্তা রাশিয়ান লিটন একজন বিশিষ্ট সমাজসেবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনদরদী ও দানবীর। নিজস্ব উদ্যোগে বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা দ্বারা তিনি তার বহুবছরের সুনাম ও সম্মান নিরলস ভাবে অক্ষুণ্য রেখে চলেছেন। খাদ্য বিতরণ কার্যক্রমের স্লোগান ছিল, সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা। উপস্থিত প্রত্যেকটি কর্মীর অন্তরে অন্তরে যেন বিরাজ করছিল একটি কথাই , মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী জনাব মোঃ কামাল হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন জাতীয় গণমাধ্যম কমিশনের বিভিন্ন কর্মীবৃন্দ ।তাছাড়াও এ সময় বিভিন্ন গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক গন উপস্থিত ছিলেন। উক্ত খাদ্য বিতরণ কার্যক্রম শুরু করার বিভিন্ন সময় গুলোতে উপস্থিত ব্যক্তিদের মাঝে সম্মিলিত ফটো সেশন করতে দেখা যায়।

লেখক