ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ আর নেই

নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ আর নেই। রোববার রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা-রা যান তিনি। তার মৃ-ত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন মোসলেম উদ্দিন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

মোসলেম উদ্দিনের প্রথম জানাজা হবে সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, দ্বিতীয় জানাজা বাদ আসর তার নির্বাচনী এলাকা বোয়ালখালীতে।আগামীকাল জমিয়তুল ফালাহ জামে মসজিদ তৃতীয় জানাজা শেষে গরীবউল্লাহ শাহ মাজারে মায়ের কবরের পাশে তাকে দা-ফন করা হবে।২০১৩ সাল থেকে মোসলেম উদ্দিন আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২০ সালের ১৩ জানুয়ারির উপনির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

লেখক