ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

যশোরে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে আইনজীবীর মৃত্যু, আহত ৫

খুলনা বিভাগীয় প্রধানঃ

যশোরের মনিরামপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন পাঁচ জন। হতাহতরা মাইক্রোবাসের যাত্রী ও চালক।
আজ (মঙ্গলবার) সকাল সাড়ে আটটার দিকে যশোর-চুকনগর সড়কের ফকিররাস্তা ছাতিয়ানতলা নামক স্থানে ঘটনাটি ঘটে।
নিহত আইনজীবীর নাম বিধানচন্দ্র রায় (৫৫)। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে।
আহতরা হলেন খুলনার সোনাডাঙ্গার শেখপাড়া এলাকার চার ভাই-বোন, এম এন জোয়ারদার (৫৬), হোসনেয়ারা (৫৪), জলি জোয়াদ্দার (৫০), শওকত আরা (৪২) ও মাইক্রোবাসের চালক লিটন হোসেন (৪৫)।
খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা তাঁদের উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে পাঠিয়েছে। পরে চিকিৎসক আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস বলেন, মামলা সংক্রান্ত জটিলতা থাকায়
আজ (মঙ্গলবার) সকালে আইনজীবীকে সাথে নিয়ে খুলনার সোনাডাঙ্গা থেকে মাইক্রোবাস যোগ চার ভাই-বোন চুকনগর হয়ে ঝিনাইদহে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি মনিরামপুরের ছাতিয়ানতলা পৌঁছালে কেশবপুরগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে হতাহতের ঘটনা ঘটে।
প্রণব বিশ্বাস বলেন, সকালে ঘন কুয়াশা থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, দুর্ঘটনার পর ছয় জনকে হাসপাতালে এনেছে ফায়ার সার্ভিস। তাঁদের মধ্যে একজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তাঁর নাম বিধানচন্দ্র রায়। তিনি পেশায় আইনজীবী।
তন্ময় বিশ্বাস বলেন, আহত পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

লেখক