ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নিসচা, ডুমুরিয়া উপজেলা শাখার লিফলেট বিতরণ

গাজী সোহেল আহমেদ, খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় জনসচেতনতায় ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে।
৮-২-২৩ বুধবার বিকাল ৫ টায় ডুমুরিয়া শরাফপুর সড়কের গোডাউন মোড় এলাকায়,খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় সড়ক দুর্ঘটনা রোধে, ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণের মাধ্যমে যাত্রী ও চালকদেরকে সচেতনত করা হয়।
সড়ক দুর্ঘটনা রোধে সরকারের পাশাপাশি নিরাপদ সড়ক চাই’র কর্মীরা দেশব্যাপী জনসচেতনামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বুধবার সকাল থেকে সড়ক দুর্ঘটনা রোধে, সড়কে শৃঙ্খলা ফেরাতে খুলনা জেলা ট্রাফিক সার্জেন্ট লিমন কুমার কুন্ডুর নেতৃত্বে নিরলস ভাবে কাজ করে চলেছে। এসময় সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা রুজু এবং বৈধ কাগজ না থাকায় যানবাহন আটক করে থানা হেফাজতে রাখেন। এসময় সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানিয়ে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সড়কে চলাচলরত যানবাহন চালক, পথচারী, শ্রমিক এবং জনসাধারণের মাঝে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কার্যক্রমের উপস্থিত ছিলেন খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট লিমন কুমার কুন্ডু, সঙ্গীয় ফোর্স, এবং নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, কার্যকরী সদস্য গাজী সোহেল আহমেদ, তাজিমুল ইসলাম সোহেল, আলিমুল ইসলাম,আব্দুর রহমান বেপারী, এম এ জলিল প্রমুখ।

লেখক