রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ী সদর হাসপাতালে ইন্টার্নি নার্সিং শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সারে এগাটায় রাজবাড়ী সদর হাসপাতালে তত্ত্বাবধায়কের অফিস রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জনাব ডা: এস এম এ হান্নান, জেলা সদর হাসপাতালের আরএমও ডা: তানজিলা খান, জেলা সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন ও জেলা সদর হাসপাতাল অফিসের বিভিন্ন কমকর্তা।
এসময় বিদায়ী নার্সিং শিক্ষার্থীরা ফুল ও কেষ্ট দিয়ে অতিথিদের বরণ করে নেন।এ অনুষ্ঠান সম্পর্কে নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের কোন পূর্ব প্রস্তুতি ছাড়া অনুষ্ঠানটি শিক্ষার্থীরা আয়োজন করে। তারা আমাদের হাসপাতালের সৌন্দর্য ছিল, আমরা তাদের সার্বিক মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি।বিদায়ী শিক্ষার্থী রিফাত সরদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা দীর্ঘদিন যাবত হাসপাতলে রোগীদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছিলাম। আমাদের শিক্ষা বর্ষ শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের হাসপাতাল ছেড়ে চলে যেতে হচ্ছে।বিদায়ী শিক্ষার্থী লাইজু বলেন এখন তারা দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক গুলোতে কর্মরত হয়ে মানুষের সেবায় নিযুক্ত থাকবেন।পরে মিষ্টি খাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটির আয়োজন শেষ হয়।