ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

টাঙ্গাইলের ঘাটাইল এ আগুন এ বসতবাড়ি পুড়ে ছাই

মোঃআল-আমীন হোসেন (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নের দেলুটিয়া রফিক ও শফিক দুই ভাইয়ের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার রাত ১ টায় উপজেলার দেলুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পুড়ে যাওয়া বসত ঘরটি উপজেলার দেলুটিয়া গ্রামের রফিক ও শফিকের। শফিক পেশায় একজন অটোভ্যান চালক।
সবাই বাড়ির বাহিরে ছিল। ঘরে আগুন জ্বলতে দেখে রফিকুল ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন আকন্দ হেপলু জানান, বৈদুৎতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

বাড়ির মালিক রফিক ও শফিক বলেন, এ সময় ঘরে থাকা ধান, চাউল, সরিষা,দলিলপত্র, ফ্রিজ, টিভি সহ সকল আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

লেখক