ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে স্বামী দ্বিতীয় বিয়ে করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে রানী আক্তার(২৬) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন। রানী আক্তার উপজেলার সদর ইউনিয়নের শিবপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,গত ৯ বছর আগে রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া গ্রামের আব্দুর রহিমের সাথে রানী আক্তারের বিয়ে হয়। জীবিকার তাগিদে তাদের তিন বছর বয়সী একটি ছেলে সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকায় গার্মেন্টসে যান। কিছুদিন পর সেখানে এক নারী গার্মেন্টস কর্মীকে বিয়ে করেন।এ খবর পেয়ে রানী আক্তার মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর গত ৪ ফেব্রুয়ারি রানী তার ছেলে সন্তানকে সঙ্গে নিয়ে তার বাবার বাড়ি আদমদিঘী উপজেলার শিবপুর গ্রামে চলে আসেন।বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর কর্মস্থল ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু ওই দিন সকালেই তিনি স্বামীর সাথে মুঠোফোনে কথা কাটাকাটি হয়। স্বামীর ওপর অভিমান করে দুপুরের দিকে তিনি বাবার বাড়ির দোতলায় ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে

আত্মহত্যা করেন। এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা হয়েছে

লেখক