ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ধাপেরহাট ইউনিয়ন বিএনপির পথযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাগর বিশেষ প্রতিনিধি গাইবান্ধাঃ

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় ১০ দফা দাবি আদায়ের কর্মসূচির অংশ হিসেবে ১১ ফেব্রুয়ারী/২৩ ইং শনিবার বেলা ১ টায় ইউনিয়ন পর্যায়ে বিএনপির পথযাত্রা উপলক্ষে এক বিশাল মিছিল ও পথসভা ধাপেরহাট বন্দরের প্রধান প্রধান সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত পথযাত্রা ও পথসভায় ধাপেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ বাদশা মন্ডল এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আমিনুর রহমান মিলন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুস সালাম মিয়া। উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রামাণিক, সাদুল্লাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব রেজানুর রহমান সুজন, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম শিপন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম (সাবেক মেম্বার), যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম আপেল, যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ মিলন, যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ শেখ, ইউনিয়ন বিএনপির সদস্য চান মিয়া,আঃ কুদ্দুস আকন্দ, শহিদুল ইসলাম, যুবদলের আহবায়ক রকি মন্ডল টারজান, সদস্য সচিব স্বপন, ছাত্রদল সাদুল্লাপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ মশিউর রহমান মিশর, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন মিয়া,সদস্য সচিব আল হানিফ রনি,শ্রমিক দলের আঃ জলিল, হেলাল। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অংগসহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থক সহ আরো অনেকে।

লেখক