ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত, শিশু সহ পাঁচজন আহত

নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

মীরসরাইয়ের বারইয়ারহাট -জোরারগঞ্জ সড়কের ছদরমাদিঘী এলাকায় সিএনজি অটোরিক্সার উল্টে সুমি দে (৩৫) নিহত হয়।
শনিবার ১১ ফেব্রুয়ারি বিকাল ৩ টা উপজেলার ছদরমাদিঘি এলাকায় দূর্ঘটনা ঘটে।

এসময় নিহতের ২সন্তান সহ গুরুতর আহত হয়েছে ৫ যাত্রী। নিহত সুমি দে জোরারগঞ্জ ইউনিয়নের নন্দনপুর গ্রামের সঞ্জয় দের স্ত্রী। সঞ্জয় দে পেশায় ফার্নিচার মিস্ত্রী। নিহতের স্বামী জানান দূর্ঘটনার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এসময় নিহতের বড় ছেলে জয় দে (১২) ও ছোট ছেলে অজয় দে (৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে বড় ছেলে জয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
অন্য আহতরা হলেন দেওয়ানপুর গ্রামের কিশোর কুমার দে ( ২৮), মো: সেলিম (৫০), আমেনা (৪৫)। আহতদের মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি ওয়ার্ডে চিকিৎসা শেষে গুরুতর হওয়ায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি জাহেদ হোসেন জানান ঘটনার শুনেছি, সিএনজি অটোরিকশাটি রাস্তায় বাঁক নেয়ার সময় উল্টে গিয়ে যাত্রীরা আহত হয়। নিহতের খবর এখনো পায়নি।

লেখক