ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে দেয়াল ধসে চাপা পড়ে যুবক নিহত। 

রাজবাড়ী প্রতিনিধিঃ
 রাজবাড়ী জেলা শহরের মাছ বাজার এলাকায় দেয়ালের নিচে চাপা পরে বাবু সেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার ১২ই ফেব্রুয়ারী ভোর রাতে মাছ বাজার এলাকায় পশু জবাই কেন্দ্রের পিছনে  এ ঘটনা ঘটে।
নিহত বাবু জেলা শহরের বিনোদপুর এলাকার নবু সেখের ছেলে।
নিহতের প্রতিবেশি মোঃ জায়েদ হাসান খান বলেন, বাবু নেশাগ্রস্ত ব্যাক্তি বলে সবাই জানেন। এলাকায় মাঝে মধ্যে সে চুরির ঘটনা ঘটাতো। আজ রোববার  সকালে বাজারের লোকজন তাকে মৃত অবস্থায় দেয়ালের নিচে দেখে পুলিশে খবর দেয়।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি নির্জন ও দুর্গন্ধময় এলাকা। ওই স্থানে বাজারের গরু, খা‌সি জবাইয়ের পর ময়লাসহ বি‌ভিন্ন আবর্জনা ফেলা হয় এবং রাতে মাদক সেবীদের আনাগোনা থাকে।
শনিবার দিবাগত রাতের কোন একসময় বাবু ওই স্থানে গেলে নরবড়ে দেয়াল ভেঙে তার শরিরের ওপর পড়ে। এতে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সকালে স্থানীয়রা বাবুর মরদেহ পড়ে থাকতে দে‌খে পু‌লিশ‌কে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, বাবু মাদক সেবন করার জন্যই রাতে ওই স্থানে গিয়ে থাকতে পারেন।
বাবুর বোন মমতাজ বেগম জানান, তার ভাই মাইক্রোবাস চালাতেন। তিনি মাদকসেবীও ছিলেন। তবে কি কারণে তিনি রাতে ওই স্থানে গিয়েছিলেন তা তারা জানেন না।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লেখক