ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কাটাছরা ইউনিয়ন আন্ত: প্রাথমিক বিদ্যালয় বার্ষিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

মিরসরাইয়ে কাটাছরা ইউনিয়ন প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্ত: প্রাথমিক বিদ্যালয় বার্ষিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। আজ রবিবার ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে কাটাছরা ইউনিয়নের ১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে ২৭ টি ইভেন্টের শিক্ষা পদক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়।

কাটাছরা ইউনিয়ন শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উদযাপন পরিষদের সদস্য সচিব এসএম কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মাষ্টার রফিকুজ্জামান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখর উদ্দিন পারভেজ, কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার, কাটাছরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকেয়া বেগম, সমাজসেবক ও শিক্ষানুরাগী নজরুল ইসলাম।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।

লেখক