ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় আলোচিত শিশু নোমান হত্যার রায় হলো ১২ বছর পর ২ জনের ফাঁসির আদেশ একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

সুজন শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে শিশুকে হত্যা করে লাশ গুমের মামলায় দু’জনের প্রাণদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
১৩/২/২৩ সোমবার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৩ এর বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান।

এ ছাড়া ফাঁসির আসামিদের ৫০ হাজার টাকা করে এবং যাবজ্জীবনপ্রাপ্তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যা অনাদায়ে দোষীদের আরও এক মাস করে বিনাশ্রম কারাবাসে থাকতে হবে।

মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন- শাজাহানপুরের ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের আব্দুল খালেক এবং চুপিনগর দক্ষিণ পাড়ার আব্দুল মাজেদ। জামিনে ছাড়া পেয়ে এরা দুজন পলাতক।

যাবজ্জীবন সাজা পাওয়া একই গ্রামের আব্দুর রাজ্জাক রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন।
মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১১ সালের ২৩ অগাস্ট শাজাহানপুরের চুপিনগর এলাকার মাহবুর রহমানের ৫ বছর বয়সী ছেলেকে হত্যা পর লাশ গুম করেন আসামিরা। এর পাঁচদিন পর একই এলাকার খলিল নামের একজনের বাড়ির সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

সেদিনই শিশুটির বাবা মোঃ মাহবুবুর শাজাহানপুর থানার ওই তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জহুরুল ইসলাম জানান, শিশুটির দাদার নির্বাচনকে কেন্দ্র করে আসামি খালেক ও মাজেদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়েছিল। এ ছাড়া নিহতের পরিবারের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধও ছিল।

এসবের প্রতিশোধ নিতে আব্দুল খালেক ও আব্দুল মাজেদ শিশুটিকে হত্যার পরিকল্পনা করেন।

টাকার বিনিময়ে আব্দুর রাজ্জাক শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে নিয়ে আসেন। খালেক ও মাজেদ শ্বাসরোধে হত্যা করেন।

পরে লাশ এলাকার এক প্রতিবেশির বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর গুম করে রাখেন।

 

লেখক