ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

মোঃআল-আমীন হোসেন (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধুপুর উপজেলার শামীম, ঘাটাইল উপজেলার লাউয়াগ্রাম এলাকার শহীদ হোসেনের ছেলে সোনামিয়া ও অস্টোচল্লিশা এলাকার আলমগীর হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ওই তিন জন মোটরসাইকেলে টাঙ্গাইল থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়।

এ বিষয়ে ঘাটাইল থানার এসআই বাবুল হোসেন বলেন, মরদেহ ঘাটাইল থানায় নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

লেখক