ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বড়লেখায় উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার পারভেজের যুক্তরাষ্ট্র গমণ ও কানাডা শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমেদ মুক্তা, কুয়েত শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ এবং নিউইয়র্ক শাখা যুবলীগের সহ-সভাপতি রায়হান পারভেজের স্বদেশ আগমন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বড়লেখা উপজেলা শাখার আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮ ঘটিকায় পৌর শহরের আলভিন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুস সালাম।

সংবর্ধিত অতিথির বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.কায়সার পারভেজ, কানাডা শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমেদ মুক্তা, কুয়েত শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও নিউইয়র্ক শাখা যুবলীগের সহ-সভাপতি রায়হান পারভেজ।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা যুবলীগের সহ সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক বদরুল ইসলাম মনু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নোমান আহমদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ, দক্ষিণভাগ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের সভাপতি গৌছ উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের যুগ্ম আহবায়ক রাহুল দাস, পৌর আওয়ামী লীগের সদস্য কবির হোসেন ও বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার আহ্বায়ক মোহাম্মদ হানিফ পারভেজ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ প্রমুখ।

লেখক