ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

সুন্দরগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ

সুন্দরগঞ্জে অমর ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল
বুধবার দুপুরে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোহাম্মদ-আল-মারুফের সভাপতিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম
সরকার লেবু, ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম,
মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল,
সুন্দরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন বুলু, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু,
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাবলু মিয়া প্রমূখ। সভায় ওই দিনের সকল কর্মসূচি সফল
করার সিদ্ধান্ত গৃহিত হয়।

লেখক