ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বড়লেখায় বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কায়সার পারভেজকে সংবর্ধনা প্রদান

বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য কায়সার পারভেজের যুক্তরাষ্ট্র গমণ উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

স্থায়ী বসবাসের জন্য যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে তাকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক নন্দীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সোয়েব আহমদ।

বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

লেখক