পার্থ বেপারী ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলায়শ্রীমন্তকাঠি বিংশগ্রাম সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ ই ফেব্রুয়ারি বুধবার ২০২৩ খ্রীঃ সকাল ০৯.৩০ মিঃ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল আমিন খান সুরুজ যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ঝালকাঠি জেলা শাখা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নরেন্দ্র নাথ বিশ্বাস ও জনাব নারায়ণ চন্দ্র বড়াল।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সুষেন চন্দ্র বড়াল। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জনাব নুরুল আমিন খান সুরুজ সাহেব।