কামরুল হাসান,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
চককানু দক্ষিণ পাড়া বাইতুল নূর জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন চককানু গ্রামে একতলা বিশিষ্ট অত্র মসজিদ শুক্রবার জুমার নামাজের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।
এসময় অত্র মসজিদের মোয়াজ্জেম ইউসুফ এর আযানের মাধ্যমে প্রায় ৩ শতাধিক মুসল্লি মসজিদে উপস্থিত হয়। এসময় মসজিদে কুৎবা পাঠ ও নামাজের ঈমামতি করেন, মাঃ মোঃআরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন, মসজিদের সভাপতি মোঃ সাইদুর ইসলাম। সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, কোষাধ্য জয়নাল, সদস্য আব্দুর রশিদ, আলমগীর, ইদ্রিস,মুনছুর, মোস্তাফিজার, একাব্বর, মুন্টু, আল- হাজ্ব মোজলেছার, বাবর আলি, আমজাদ, নাছির প্রমূখ।