ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কুকুরকে বাঁচাতে গিয়ে চা বিক্রেতা নিহত, শিশুসহ আহত ৩

মোঃআল-আমীন হোসেন (টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলে ঘাটাইলে কুকুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে খন্দকার ফরিদ (৫০) নামে এক চা-বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে শিশুসহ ৩ জন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গুনগ্রামে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রী বোঝাই ব্যাটারি চালিত একটি অটোরিকশা উপজেলার চানতারা থেকে ঘাটাইল যাচ্ছিল। অটোরিকশাটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গুনগ্রাম নামক স্থানে পৌঁছালে অটোরিকশার সামনে একটি কুকুর এসে পড়ে। এসময় কুকুরটি বাঁচাতে গিয়ে অটোরিকশাটি পাকা সড়কে উল্টে যায়। এ ঘটনায় অটোরিকশার যাত্রী খন্দকার ফরিদ (৫০) অটোরিকশার নীচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের বাড়ি উপজেলার চানতারা গ্রামে। তার বাবার নাম আব্দুর রউফ।আহতরা হলেন উপজেলার লাউয়াগ্রামের গৃহবধূ নাসরিন আক্তার (৩৭), বেলদহ গ্রামের আরেক গৃহবধূ আনিতা (২০) এবং ৬ বছরের শিশু জিম। সে উপজেলার জামুরিয়া গ্রামের মুনছের আলীর মেয়ে। আহতরা সকলেই ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেখক