ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

জোর করে বিয়ে দিতে চাওয়ায় বাবাকে ছুরিকাহত করলেন মেয়ে

মফস্বল ডেস্ক :

রংপুরের পীরগাছায় মেয়ের ছুরিকাঘাতে ফজল মাহমুদ (৫০) নামের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার তালুক ইশাত দারারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ফজল মাহমুদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন ফজল মাহমুদ। কিন্তু বিয়েতে রাজি ছিলেন না এইচএসসি পড়ুয়া তার মেয়ে ফারজানা আক্তার।
মেয়ে অভিযোগ করেন, জোর করে তাকে বিয়ে দিচ্ছিলেন তার বাবা। এতে ক্ষিপ্ত হয়ে বাবাকে ঘরে ডেকে ছুরিকাহত করেন ফারজানা। এতে গুরুতর আহত হন ফজল মাহমুদ। পরে মেয়ের বিয়ের গাড়িতে করেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফারজানাকে আটক করেছে পুলিশ।

আহত ফজল মাহমুদ রংপুর আরআরএফ পুলিশে কর্মরত উপ-পরিদর্শক (এসআই)। এ ঘটনায় তার মেয়েকে আটকের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, রাতেই ফারজানাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লেখক