ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বড়লেখায় যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ

নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বড়লেখায় বহুল প্রচারিত দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বজন সমাবেশের উদ্যোগে কেককাটা, আলোচনাসভা ও বৃক্ষরোপণ করা হয়েছে।

শনিবার দুপুর ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় বড়লেখা স্বজন সমাবেশের সভাপতি ও শাবির সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাঠাল তলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ।স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের বড়লেখা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি ও স্বজন উপদেষ্টা অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, ফুলতলা-সাগরনাল শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, মিজানুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক হানিফ পারভেজ, শিক্ষক শুভাশিষ দে শুভ্র, সাংবাদিক জালাল আহমদ, তপন কুমার দাস, সুলতান আহমদ খলিল, এ.জে লাভলু, মস্তুফা উদ্দিন, শাবির ল্যাব সহকারী রিপন দাস, উপজেলা নিরাপদ সড়ক চাই’র সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন ও সহ-সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।

লেখক