মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:
বগুড়া ধুনটের ভান্ডারবাড়িতে আগুনে পুড়ে সহদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন: উপজেলার ভুতবাড়ি এলাকার কাঠমিস্ত্রি লিটন মিয়ার ছেলে সিয়াম হোসেন (৫) ও মোস্তাকিম আলী (৩)। জানা গেছে,লিটন মিয়া তার কাজের জন্য টাঙ্গাইলে গেছেন। তার স্ত্রী গোলাপি খাতুন তিন ছেলে তামিম,সিয়াম ও মোস্তাকিমকে নিয়ে যমুনা নদীর বাঁধে আশ্রিত বাড়িতে বসবাস করেন শনিবার(১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের তিন ছেলের মাঝে সিয়াম ও মোস্তাকিম ঘরে ঘুমিয়ে পড়ে এবং তামিম বাড়ির পাশে খেলছিল।ঘুমন্ত অবস্থায় সিয়াম ও মোস্তাকিমকে তালা দিয়ে রেখে তাদের মা যমুনা নদীর চরে ছাগল চরানোর জন্য যান। এরপর বিকেল ৫টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটলে বাচ্চা দুটি প্রানের ভয়ে ঘরের সাথে এ্যাডজাস্ট বাথরুমে লুকিয়ে পরে,স্থানীয়রা খবর পেয়ে আপ্রান চেষ্টা করেও আগুন নিভাতে পারেনি এবং বাচ্চা দুটিকে বাচাঁতে পারেনি,ধুনট ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বাচ্চা দুটিকে বাথরুম থেকে মৃত উদ্ধার করে।স্থানীয়রা জাতীয় জরুরী পরিষেবা ‘৯৯৯’ নাম্বারে ফোন করে। ফায়ার সার্ভিসের কমীরা ঘটনাস্থলে পৌছার আগেই মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় ঘুমন্ত অবস্থায় থাকা সিয়াম ও মোস্তাকিম আগুনে পুড়ে মারা যায়।এ বিষয়ে ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম জানান, জাতীয় জরুরী পরিষেবা ‘৯৯৯’ এ ফোন পেয়ে আমরা ঘটনান্থলে পৌঁছায়। কিন্তু আমাদের পৌঁছানোর আগেই অগ্নিকাণ্ডে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।