ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বেতাগীতে মানবজমিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ সোহেল রানা ( বরগুনা )ঃ

বরগুনার বেতাগী প্রেসক্লাবের উদ্যোগে মানবজমিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠ’ র উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী’র সঞ্চালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ শনিবার সন্ধ্যায় মানবজমিনের উপজেলা প্রতিনিধি হোসেন আলী সিপাহী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তিতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, উদ্ধোধক জননন্দিত পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব বাবুল আক্তার, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য নাইমা ইসলাম শিমু, বেতাগী থানার তদন্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, এসআই শুভ বাড়ৈ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলাম ইরান প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরান তেলোয়াত ও শ্রীমদ্ভাগবতগীতা পাঠ করা হয়।

আলোচনা শেষে উপস্থিত অতিথিরা শেষে কেককেটে মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন করা হয়।

লেখক