ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

যশোরে ট্রাক-ভর্তি গ্যাস সিলিন্ডার নিয়ে পালাতে গিয়ে ট্রাকসহ চোর আটক

এম এ রহমান খুলনা বিভাগীয় প্রধানঃ

যশোর থেকে চুরি করে পালানোর সময় ট্রাক ভর্তি গ্যাস সিলিন্ডারসহ শান্ত মুন্সি (২৫) নামে এক চোর দলের সদস্যকে আটক করেছে যশোর কোতোয়ালি পুলিশ। গত রোববার রাত ১১টার দিকে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামের নেতৃত্বে যশোর সদরের ফতেপুর এলাকা থেকে চোর দলের সদস্য শান্তকে আটকও ট্রাক ভর্তি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।আটক চোর শান্ত মুন্সিগঞ্জ জেলা সদরের নয়াগাও পশ্চিম পাড়ার ইলিয়াস মুন্সির ছেলে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা একটার দিকে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, যশোর উপশহর মহিলা কলেজের সামনে ২৫২ পিস গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক (যশোর- ড -১১-০৯৬৪ )দাড়িয়ে ছিলো।
এসময় শান্ত মুন্সি(২৪) ও হৃদয় নামে দুইজন ট্রাক ভর্তি গ্যাস সিলিন্ডার নিয়ে পালাতে থাকে। খবর পেয়ে পুলিশ ওই ট্রাকের পিছু নেয়। এক পর্যায়ে ট্রাকসহ শান্তকে আটক করা হয়।এঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে।তার মামলা নম্বর ৭৪ তাং ২০/২/২৩ এ ঘটনায় ব্যবসায়ী ফিরোজ আহমেদ জানান,যশোর শহরের উপশহর মহিলা কলেজের সামনে ফিরোজ এন্টার প্রাইজ নামে একটি গ্যাসের ব্যবসা প্রতিষ্ঠান আছে। শান্তসহ দুইজন আমার ব্যবসা প্রতিষ্ঠান উপশহর মহিলা কলেজের সামনে থেকে গত রোববার রাত প্রায় এগারোটার দিকে দুজনের যোগসাজশে গ্যাস সিলিন্ডারসহ ট্রাক চুরি করে পালানোর চেষ্টা করে। এ সময় থানা পুলিশকে জানালে পুলিশ ফতেপুর এলাকা থেকে ট্রাক উদ্ধার ও শান্তকে আটক করে।

লেখক