ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

রাজবাড়ী ঃ

রাজবাড়ী জেলা আওয়ামীলীগ এর আয়োজনে পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ রাজবাড়ী জেলা শাখা।

একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে দলে দলে এসে জমায়েত হয় রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে, জাতীয় পতাকা ও দলীয় পতাকা  অর্ধনিমিত করণ, কালো পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, করে র‍্যালির মাধ্যমে শহীদ খুশি রেলওয়ে ময়দানে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ রাজবাড়ী জেলা শাখা সভাপতি মোঃ ফরিদ আলী মোল্লা সহ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মহসিন মৃধা, রাজবাড়ী জেলা শাখা ক্রীড়া সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, সহ সম্পাদক শাহাদাৎ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খানম, বাধন, সহ নেতৃবৃন্দ।

জেলা সভাপতি মোঃ ফরিদ আলী মোল্লা বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রিয় ভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ যুবক তাদের বুকের লাল রক্ত বিশর্যন দিয়ে বাংলা ভাষা কে প্রতিষ্ঠিত করেছে।

১৯৫২ সালে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে গুলিতে নির্মম ভাবে সালাম,জব্বার,বরকত, রফিক, শফিক, শাজাহান সহ আরো বহু অজানা অনেক বাঙালি জাতি জীবন দিয়ে শহীদ হয়েছেন,  আমরা তাদের কখনো ভুলবো না, অমর এই একুশে ফেব্রুয়ারিতে যাদের এই আত্মত্যাগ বিনিময়ে আমরা একটি ভাষা পেয়েছি তা হল প্রিয় মাতৃভাষা বাংলা ভাষা।

লেখক