তানোর রাজশাহী প্রতিনিধি,জাকির হোসেন- টুটুলঃ
মহান ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ গ্রহায়ণ করেন তানোর প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইদ সাজুর দ্বিতীয় কন্যা (তানোর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের) ২য় শ্রেনীর ছাত্রী সাবিরা আফরোজ (মুগ্ধতা) সে’ ১ম স্থান অধিকার করেছে।
প্রধান অতিথি, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথের হাত থেকে প্রথম স্থান অধিকার সাবিরা আফরোজ মুগ্ধতা পুরুস্কার গ্রহন করেন।
তানোর প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইদ সাজু তাঁর মেয়ের জন্য সকল শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় সজনের নিকট দোয়া- আর্শীবাদ প্রার্থনা করেন।।