ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় এক ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে নিজ বাড়ির শয়ন ঘর থেকে আব্দুল মোমিন (২৮) নামে এক ফায়ার সার্ভিসের ফায়ারম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।নিহত মোমিন শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিপুর এলাকার বাসিন্দা এবং পেশায় ফায়ার সার্ভিসের ফায়ারম্যান।জানা গেছে, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ির শয়ন ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মোমিন এর দ্বিতীয় স্ত্রী বগুড়া জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী শাহানা বেগম অভিযোগ করেছেন,তাঁর স্বামী আব্দুল মোমিনকে সুপরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।এ বিষয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল জানান,আব্দুল মোমিন এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে হত্যা না আত্মহত্যা। সে অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি জয়পুরহাটের একটি আবদ্ধ ঘর থেকে সাংবাদিকদের সহযোগীতায় আব্দুল মোমিনকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর আব্দুল মোমিনকে নিজ বাড়িতে নিয়ে আসেন তাঁর বাবা। ওই সময় রেকর্ডকৃত ভিডিওতে আব্দুল মোমিন আশংকা করে বলেছিলেন, বাড়িতে নিয়ে গিয়ে তাঁকে হত্যা করা হতে পারে।

লেখক